গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Nadia মাকে কুড়ুল দিয়ে কুপিয়ে আত্মসমর্পণ ছেলের

    মাকে কুড়ুল দিয়ে কুপিয়ে আত্মসমর্পণ ছেলের

    0
    333
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মাকে কুড়ুল দিয়ে কুপিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে ছেলে। ঘটনার জেরে শোরগোল পড়েছে নদিয়ার তেহট্টের বেতাইয়ে।
    জানা গিয়েছে বুধবার রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন বৃদ্ধা অর্চনা দাস। অভিযোগ সেই সময় তাঁর ছেলে ঘরে ঢুকে মাকে কুড়ুল দিয়ে কোপায়। পেশায় অটোচালক ওই যুবক নিজের অটোতেও আগুন লাগিয়ে দেয়। এরপর কুড়ুল নিয়ে রাস্তায় গিয়ে টহলরত পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। আগুনে পোড়া গন্ধ পেয়ে ঘুম থেকে উঠে পড়ে তাঁর বাবা স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। স্থানীয়রাই ওই মহিলাকে প্রথমে তেহট্ট মহকুমা হাসপাতাল পরে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
    পরিবারের দাবি ওই যুবক মানসিকভাবে সুস্থ নয়। তবে হঠাৎ কেন মাকে খুনের চেষ্টা করেছে খতিয়ে দেখছে পুলিশ।