মদ খেয়ে বউকে মার, বাধা দিতেই বাবাকে কোপ ছেলের

0
191
ছবি সৌজন্যে : নিজস্ব

মদ খেয়ে বউয়ের ওপর অত্যাচারের প্রতিবাদ করায় কৃষ্ণনগরে ছেলের হাতে খুন হলেন বাবা। জানা গিয়েছে নেশা করে পুত্রবধূকে প্রায় রোজই অত্যাচার করতেন কোতোয়ালির দুর্লভপাড়ার বাসিন্দা পেশায় দিনমজুর প্রবীর দুর্লভ।

শুক্রবার রাতেও মদ খেয়ে স্ত্রীর ওপর চড়াও হন প্রবার দুর্লভ। পুত্রবধূকে মারধর করছে দেখে ছেলেকে আটকাতে যান বছর ৫৫-র সাধন দুর্লভ। ছেলেকে চড় মারেন তিনি।

অভিযোগ তখনই বাবার বুকে ছুরি ঢুকিয়ে দেয় প্রবীর। রক্তাক্ত অবস্থায় সাধন দুর্লভকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।