
বাবা সিদ্দিকির ভয়ঙ্কর হত্যার ন্যায়বিচার চান তিনি ও তাঁর পরিবার।প্রথম প্রতিক্রিয়ায় জানিয়েছেন পুত্র জিশান সিদ্দিকি।
১২ অক্টোবর মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। পুলিশ সূত্রের খবর, শুধু বাবা সিদ্দিকি নন, হত্যাকারীদের টার্গেটে ছিলেন বিধায়ক পুত্র জিশান সিদ্দিকিও।এই আবহে এক্স হ্যান্ডলে একটি পোস্টে জিশান সিদ্দিকি জানিয়েছেন, তার বাবা প্রাণ হারিয়েছেন দরিদ্র নিরীহ মানুষের প্রাণ ও বাসস্থান রক্ষা করতে করতে। তার পরিবার ভেঙে পড়েছে। কিন্তু এটা নিয়ে যেন রাজনীতি না হয়। এই মৃত্যু যেন বৃথা না যায়।তিনি ন্যায়বিচার চান।তার পরিবার ন্যায়বিচার চায়।এদিকে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পেরেছে, হামলার আগে প্রায় আধঘণ্টা অপেক্ষা করেছিল আততায়ীরা।এমনকী, তারা দশেরা উপলক্ষে সরবতও পান করে। তারপরই আচমকা হামলা চালায় বাবা সিদ্দিকির উপর।
এখনও পর্যন্ত এই হত্যাকাণ্ডে গ্রেফতার হয়েছে ৪ জন। প্রতিদিনই নিত্যনতুন তথ্য হাতে আসছে পুলিশের।
ছবি : সংগৃহীত
