গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National দাম্পত্য কলহ, দিল্লিতে মা- শাশুরিকে খুন জামাইয়ের 

    দাম্পত্য কলহ, দিল্লিতে মা- শাশুরিকে খুন জামাইয়ের 

    0
    100
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দাম্পত্য কলহের জেরে স্ত্রী ও শাশুরিকে খুন করার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে।
    এমনই হাড়হিম করা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লির রোহিনী সেক্টর -১৭-য়। ওই ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত কুসুম সিনহা এবং তাঁর মেয়ে প্রিয়া সেহগল। মনে করা হচ্ছে অভিযুক্ত প্রিয়ার স্বামী যোগেশ সেহগল। পুলিশের অনুমান, যোগেশ একটি ধারালো কাঁচি দিয়ে স্ত্রী এবং শাশুড়িকে নৃশংসভাবে কুপিয়ে খুন করেছে। অভিযোগ, ২৮ অগাস্ট প্রিয়ার জন্মদিনের আসরে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা হয়। এর পরই মা কুসুম মেয়ের কাছে গিয়ে থাকেন। শনিবার বোন ও মায়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে প্রিয়ার বাড়ি যান মেঘ। সেখানে গিয়ে দেখেন ফ্ল্যাট বাইরে থেকে তালাবন্ধ, দরজার সামনে রক্তের দাগ। সন্দেহ হওয়ায় আত্মীয়দের নিয়ে তালা ভেঙে ভিতরে ঢুকেই দেখেন মা ও বোন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। সঙ্গে সঙ্গেই খবর দেন পুলিশকে।
    অভিযোগ দায়ের হওয়ার পর যোগেশ সেহগলকে গ্রেফতার করা হয়েছে। তাঁর রক্তমাখা জামাকাপড় ও খুনের অস্ত্র হিসেবে ব্যবহৃত কাঁচিও উদ্ধার করেছে পুলিশ।