গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Malda শ্বশুরকে কুপিয়ে খুনে গ্রেফতার জামাই 

    শ্বশুরকে কুপিয়ে খুনে গ্রেফতার জামাই 

    0
    161
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কালাজাদু-র সঙ্গে যুক্ত থাকার সন্দেহে শ্বশুরকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে জামাইকে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশচন্দ্রপুরে।
    এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিযুক্তের শাশুড়ি। পুলিশ সূত্রে খবর, মৃত মালদার হরিশ্চন্দ্রপুরের কুশলপুরের বাসিন্দা বৃদ্ধ জসিমউদদীন। অন্যদিকে জসীমউদ্দীনের স্ত্রী সাহানা এখনও মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে কুশলপুরের বাসিন্দা জসীমউদ্দীন এবং স্ত্রী শাহানাকে অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। মৃত্যু হয় জসীমউদ্দীনের। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তারপরেই খুনের ঘটনায় গ্রেফতার হয়েছে প্রথম পক্ষের স্ত্রীর ছোট মেয়ের স্বামী মোজাম্মেল হক-কে। পরিবার সূত্রে জানা গেছে, জসীমউদ্দীনের দুটি বিয়ে ছিল। প্রথম পক্ষের স্ত্রীর ছোট জামাই এই মোজাম্মেল।বেশ কিছুদিন ধরে শশুরের সঙ্গে বিবাদ চলছিল।তার সন্দেহ ছিল শ্বশুর কালাজাদু করে তার শরীর খারাপ করেছে।
    এই নিয়ে স্ত্রীকে হুমকি দিত সে। ঘটনা খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।