কুলতলিতে বাবাকে খুন, আত্মহত্যার চেষ্টা ছেলের  

0
178
Father killed in Kultali son tries to commit suicide
Father killed in Kultali son tries to commit suicide
বাবাকে খুন করে প্রতিবেশীর বাগানে দেহ পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টাও করেছে অভিযুক্ত ছেলে।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির জালাবেড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জামতলা গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় অভিযুক্তকে প্রথমে কুলতলি ব্লক হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। পরে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে৷ জানা গিয়েছে, নেশা করা নিয়ে বাবার সঙ্গে প্রায়দিনই ঝামেলা লেগে থাকত অভিযুক্ত পরিমল হালদারের। কয়েকদিন দিন আগে পরিমল নেশা করে বাড়ি এলে তাঁকে বকাবকি করেন বাবা কাশীনাথ হালদার। রেগে গিয়ে বাবাকেই ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে রাতের অন্ধকারে দেহ প্রতিবেশীর বাগানে পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছে পরিমলের বিরুদ্ধে৷ শনিবার নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করলে বিষয়টি প্রকাশ্যে আসে। বাবার কথা প্রথমে কিছু বলতে না চাইলেও, পরে খুনের কথা স্বীকার করেছে সে। স্থানীয়রাই পুলিশে খবর দিলে পুলিশ এসে শনিবার রাতেই মাটির নীচ থেকে দেহ উদ্ধার করে পুলিশ৷ রবিবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশ সূত্রে খবর৷