
জমি বিবাকে মাকে থেঁতলে খুনের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। মুর্শিদাবাদের সুতিতে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। জানা গিয়েছে বছর ৭০-র আরমানি বিবির থেকে জমি লিখিয়ে নেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন ছেলে মংলু শেখ।
এনিয়ে বেশকিছুদিন ধরেই মায়ের সঙ্গে বিবাদ চলছিল মংলুর। এরইমধ্যে আবাস যোজনার টাকা পান আরমানি বিবি। সে টাকাও নিজের কাছে রেখে দেয় মংলু। আরমানি বিবি ছেলের পাশাপাশি মেয়ের নামেও কিছু জমি লিখে দেন। তাতেই ক্ষোভ বাড়ে মংলুর। শনিবার বিকেলে চিকিৎসার জন্য ছেলের কাছে আবাসের ১০ হাজার টাকা চাইতেই বাসা বাধে।
অভিযোগ এরপর রাতে আরমানি বিবি ঘুমিয়ে পড়লে ইট দিয়ে থেঁতলে খুন করেন মংলু। খবর জানাজানি হতেই এলাকা ছেড়ে পালিয়ে যায় মংলু। রক্তাক্ত অবস্থায় আরমানি বিবিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
