এইচআইভি পজিটিভ বাবাকে হাসপাতালে ছেড়ে গেল ছেলে! 

0
422
ছবি সৌজন্যে : নিজস্ব
বাবা এইচআইভি পজিটিভ হওয়ায় কল্যাণী জেএনএম হাসপাতালের বহির্বিভাগের বাইরে তাঁকে ফেলে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। অমানবিক ছবি নদিয়ার কল্যানী জেএনএম হাসপাতালে। জানা গিয়েছে, রোগীর নাম নিশীথ মৃধা, বয়স ৭০ বছর।
বাড়ি নদিয়ার চাকদার চাঁদুরিয়া এলাকায়। অভিযোগ, হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন নিশীথ। এইচআইভি পজিটিভ শুনেই রোগীর ছেলে নীলেষ মৃধা হাসপাতালের বহির্বিভাগের সামনে ফেলে রেখে দিয়ে চলে গিয়েছেন।
তারপর থেকেই হাসপাতালের বহির্বিভাগের সামনে বিনা চিকিৎসায় পড়ে রয়েছেন বৃদ্ধ রোগী। হাসপাতাল সূত্রে খবর, ছেলেকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি বলে অভিযোগ।