নুডলসের প্যাকেট কাটতেই বেরিয়ে এল সোনা-হিরে

0
200
Sona hire came out when I cut the packet of noodles
Sona hire came out when I cut the packet of noodles
নুডলসের প্যাকেটের ভেতর থেকে কোটি টাকার হিরে উদ্ধারের ঘটনায় শোরগোল পরে গিয়েছে মুম্বই বিমানবন্দরে।
জানা গিয়েছে সোমবার রাতে মুম্বই থেকে ব্যাংকক যাওয়ার পথে এক ভারতীয় পর্যটকের স্যুটকেসের ভিতরে নুডলসের প্যাকেটের মধ্যে থেকে উদ্ধার হয় বিপুল অঙ্কের সোনা এবং হিরে।  শুল্ক দফতরের আধিকারিকেরা জানিয়েছেন, ওই যাত্রীর কাছ থেকে ছ’কেজি ৮০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। এ ছাড়াও দু’কোটি টাকারও বেশি মূল্যের হিরেও উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মোট চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।  ইতিমধ্যেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। অন্যদিকে, কলম্বো থেকে মুম্বইগামী বিমানে এক বিদেশি নাগরিক শরীরের মধ্যে ৩২১ গ্রামের সোনার বার নিয়ে ভারতে ঢোকার চেষ্টায় ছিলেন। কিন্তু মুম্বই বিমানবন্দরে নামতেই নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ে যান তিনি।