
কসবার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বিরুদ্ধে আদালতে একের পর এক অভিযোগ এনেছে ইডি। আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি ভয় দেখিয়ে কম দামে অন্যের জমি, সম্পত্তি হাতিয়ে নিতেন সোনা পাপ্পুরা।
এর পিছনে ছিল সিন্ডিকেট। ইডির দাবি বেহালার ব্যবসায়ী জয় কামদার, কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। জমি সিন্ডিকেটের দাযিত্ব সামলাতেন সোনা পাপ্পুই। যদিও আদালতে জামিনের আবেদন করেছেন কসবার গ্রেফতার ব্যবসায়ী। ৯ ঘণ্টা জেরার পর সোমবার রাতে সোনা পাপ্পুকে গ্রেফতার করেছে ইডি। মঙ্গলবার তাকে আদালতে হাজির করানোর আগে বিধাননগর হাসপাতালে মেডিক্যাল চেকআপের জন্য নিয়ে গেলে চোর স্লোগান দেওয়া হয়। কীভাবে এতদিন জমি সিন্ডিকেট তৈরি করেছিলেন সোনা পাপ্পুরা আদালতে ব্যাখ্যা করেছেন ইডির আইনজীবী।
তাঁর দাবি তোলাবাজি, হুমকি, জমি দখল, বেআইনি অস্ত্র রাখা সহ একাধিক অভিযোগ রয়েছে পাপ্পুর বিরুদ্ধে।




