
তোলাবাজি মামলায় গ্রেফতার সোনা পাপ্পু-র স্ত্রী ইডি দফতরে হাজিরা দিয়েছেন। সোমবার সকালে আইনজীবীকে সঙ্গে নিয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছন বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর স্ত্রী সোমা পোদ্দার।
ইডি সূত্রে খবর সোমা পোদ্দারের অ্যাকাউন্টে একাধিক ট্রানজাকশনের হদিশ মিলেছে। এছাড়াও একাধিক জমি এবং ফ্ল্যাট রয়েছে। এই সব সম্পত্তি, বিপুল পরিমাণ টাকার লেনদেন তোলাবাজির টাকায় হয়েছে কিনা তা জানতেই সোমাকে তলব করছিল ইডি। এর আগে এই মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তন সিনহা বিশ্বাসের দুই ছেলেকেও জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। কসবার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। অস্ত্র আইনেও মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে।
সেই মামলার সূত্রে বেহালার ব্যবসায়ী জয় কামদারের নাম। জয় কামদারকেও গ্রেফতার করেছে ইডি।
