গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk বিয়ে করলেন সোনাক্ষী-জাহির

    বিয়ে করলেন সোনাক্ষী-জাহির

    0
    170
    Sonakshi Zahir got married
    Sonakshi Zahir got married

    ৭ বছর আগে প্রথম আলাপের দিনই বিয়ে করেছেন সোনাক্ষী সিন্‌হা এবং জাহির ইকবাল। শুক্রবার মেহেন্দির অনুষ্ঠান থেকে শনিবার অভিনেত্রীর বাড়িতে পুজোপাঠ সব কিছুই ক্যামেরাবন্দি হয়েছে।

     

    রবিবার সকালেই আইনিভাবে বিয়ে সেরেছেন সোনাক্ষী সিন্‌হা এবং জাহির ইকবাল। যদিও বিয়ে করতে যাওয়ার আগে এদিন বান্দ্রার একটি মসজিদে থেকে বেরোতে দেখা গিয়েছে অভিনেতাকে। তারপর থেকেই উৎকণ্ঠা শুরু হয়, কখন নববধূর রূপে দেখা যাবে সোনাক্ষী সিনহাকে। অবশেষে প্রকাশ্যে এসেছে নবদম্পতির ছবি। বিয়েতে উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা, পুনম সিনহা এবং দুই পরিবারের অন্য সদস্যরাও। ছিলেন সোনাক্ষী সিনহার দুই ঘনিষ্ঠ সতীর্থ, অদিতি রাও হায়দরি এবং হুমা কুরেশি।রেজিস্ট্রির জন্য সাদা এবং আইভরি রং বেছে নিয়েছিলেন তারকা যুগল।অভিনেত্রী পড়েছিলেন মা পুনম সিনহার আইভরি রংয়ের শাড়ি এবং গয়না। জাহির ইকবালের পরনে ছিল সাদা কুর্তা। আর নবদম্পতির এই ছবি প্রকাশ্যে আসতেই তাদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনন্যা বলিউড তারকারা। এদিন রাতেই মুম্বইয়ে শিল্পা শেট্টির রেস্তরাঁয় রিসেপশন হয়েছে তারকা যুগলের।