গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Entertainment ১৬ মাসের গর্ভবতী হিসেবে বিশ্বরেকর্ড : সোনাক্ষী

    ১৬ মাসের গর্ভবতী হিসেবে বিশ্বরেকর্ড : সোনাক্ষী

    0
    202
    ছবি সৌজন্যে :ফেসবুক

    জাহির ইকবালের সঙ্গে বিয়ের পর থেকে এখন পর্যন্ত একাধিকবার সোনাক্ষী সিনহাকে এহেন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, তিনি কি অন্তঃসত্ত্বা?সম্প্রতি রমেশ তৌরানির দিপাবলী পার্টিতে ঢিলেঢালা পোশাক পরে এসে সেই জল্পনা ফের উসকে দিয়েছেন শত্রুঘ্নকন্যা।

    ওড়না দিয়ে নাকি ঘন ঘন স্ফীতোদর ঢাকার চেষ্টা করছিলেন অভিনেত্রী। শুধু তাই নয়, ছবিশিকারীদের সামনে স্বামী জাহিরকেও সোনাক্ষীর স্ফীতোদরে হাত রাখতে দেখা যায়। আর তাতেই দাবাং কন্যার মা হওয়ার জল্পনাযজ্ঞে ঘৃতাহূতি পড়ে। তবে এবার জল্পনা জিইয়ে না রেখে নিজেই মুখ খুলেছেন অভিনেত্রী।সোনাক্ষীর মন্তব্য, মনুষ্য ইতিহাসের দীর্ঘতম গর্ভাবস্থা, অতি বুদ্ধিমান মিডিয়ার দৌলতে ১৬ মাসের অন্তঃসত্ত্বা হিসেবে বোধহয় বিশ্বরেকর্ড করে ফেললাম।শুধুমাত্র পেটে হাত দিয়ে ছবি তুলেছিলাম। যাক গে, এই বিষয়ে আমার আর জাহিরের প্রতিক্রিয়া জানতে চাইলে আমার গোটা পোস্টটি দেখুন।আর হ্যাঁ, এভাবেই ঝলমলে দিপাবলী কাটান।এর আগে দিপাবলীর পার্টি লুকের বেশ কিছু ছবি সোশ্যালে শেয়ার করেছিলেন সোনাক্ষী সিনহা।সেই পোস্টের একদম শেষে স্বামী জাহিরের সঙ্গে রসিক মুহূর্ত ভাগ করে নিতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে।

    আর সোনাক্ষীর কথাতেই ইঙ্গিত রয়েছে যে, সত্যিটা জানতে হলে তার পুরো পোস্ট দেখতে হবে। সেই ছবিতেই দেখা গেল, জাহির আর সোনাক্ষী অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শুনে হেসে গড়াচ্ছেন। অতঃপর অভিনেত্রী যে এখনই মা হচ্ছেন না, সেটা নিশ্চিত করলেন নিজেই।