গ্রাম থেকে শহর
News & Much More

37 C
Kolkata
37 C
Kolkata
More
    Home Entertainment জুতো পরে মসজিদে, ট্রলের শিকার সোনাক্ষী

    জুতো পরে মসজিদে, ট্রলের শিকার সোনাক্ষী

    0
    162
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    কিছু দিন আগে জাহির ইকবালকে বিয়ে করে প্রায়ই কটাক্ষের মুখে পড়েছিলেন সোনাক্ষী সিনহা। তার বিয়ের সময় টেনে আনা হয় লাভ জিহাদ প্রসঙ্গও।শুধু তাই নয়, হিন্দু হয়ে মুসলিম ছেলেকে বিয়ে করায় অভিনেত্রীকে ধর্ম পরিবর্তন করতে হয়েছে কি না, এমন নানা প্রশ্নেরই সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে।

    সম্প্রতি স্বামীর সঙ্গে আবু ধাবি যান সোনাক্ষী।সেখানে মসজিদে নাকি জুতো পরে ঘুরেছেন তারা? কটাক্ষে জেরবার হয়ে এবার জবাব দিয়েছেন শত্রুঘ্ন-কন্যা।সম্প্রতি আবু ধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে স্বামীর সঙ্গে ঘুরতে দেখা গেছে সোনাক্ষীকে। সেখান থেকে কিছু ছবি ও একটি ভিডিও সোশ্যালে শেয়ার করেছেন অভিনেত্রী। তার পরনে সবুজ জংলা ছাপ চুড়িদার, মাথা ঢাকা ওড়না দিয়ে।পাশে স্বামী জাহিরকে দেখা গিয়েছে প্যান্ট-শার্ট, রোদচশমা পরে। কিন্তু দু’জনের পায়ে জুতো দেখে অনেকেই সমালোচনা শুরু করেন। ধর্মীয় স্থানে কী করে জুতো পরে ঢুকলেন তারা? ওঠে প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, মসজিদে জুতো পরে ঘোরার নিয়ম নেই।এমন একাধিক মন্তব্য দেখে অবশেষে মুখ খুলেছেন সোনাক্ষী।

    তিনি লিখেছেন,সেই কারণেই জুতো পরে ঢুকিনি। নির্দিষ্ট জায়গায় জুতো খুলে ঢুকেছিলাম। এটুকু আমরা জানি। হয়ে গেছে ট্রল করা, এবার জীবনে এগিয়ে যান।তবে মসজিদে ঘুরে যে শান্তি পেয়েছেন তিনি, সে কথাও জানিয়েছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা।