
সোনাক্ষী সিনহা কি করোনা আক্রান্ত? অভিনেত্রী নিজেই নিজের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন। জ্বরের পাশাপাশি ছিল আরো নানা উপসর্গ। তাই দেরি না করে করোনা পরীক্ষা করান তিনি। অভিনেত্রীর জ্বরে কাবু হওয়ার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বামী জহির ইকবাল।
সেই ভিডিও দেখে অবশ্য হাসির রোল ওঠে সোশ্যাল মিডিয়ায়।ভিডিওতে দেখা যাচ্ছে, হলুদ রঙের তোয়ালে মাথায় ও শরীরে জড়িয়ে বসে আছেন অসুস্থ সোনাক্ষী। কাশতে কাশতে গরম জলের ভাপ নিচ্ছেন তিনি। স্ত্রীকে এই অবস্থায় দেখেও ঠাট্টা করতে শুরু করেন জহির।তার পরে সোনাক্ষীকে আদুরে ভঙ্গিতে নিজের বাহুডোরে বেঁধে নেন। ভিডিওটি শেয়ার করেছেন, এই মেয়েটা ভাইরাল হয়ে গিয়েছে।আসলে জহিরের ধারণা ছিল,সোনাক্ষীর ভাইরাল জ্বরই হয়েছে। তাই এই রসিকতা করে এই ক্যাপশন লিখেছেন তিনি।কিন্তু সাবধানতা বজায় রাখতে করোনা পরীক্ষা করান অভিনেত্রী, কারণ ফের মাথা চাড়া দিয়ে উঠছে এই ভাইরাস।তাই উপসর্গ দেখেই কোনো ঝুঁকি নিতে চাননি তিনি। করোনা পরীক্ষার রিপোর্টও নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। রিপোর্টে স্পষ্ট,সোনাক্ষী করোনা আক্রান্ত নন।এই ফলাফল দেখে স্বস্তি পেয়েছেন অভিনেত্রীর ফ্যান ফলোয়াররা।এদিকে সোনাক্ষী ও জহিরের রসায়নে মুগ্ধ অনেকেই।
তবে বিয়ের আগে কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল তাদের।ভিনধর্মে বিয়ের জন্য নাকি এই সম্পর্কে রাজি ছিল না সোনাক্ষীর পরিবারও। তবে হাল ছাড়েননি সোনাক্ষী ও জহির।সাত বছর সম্পর্কে থাকার পরে গত বছর জুন মাসেই বিয়ে করেন তারা।
