দুবাইয়ে আটকে সোনাল চৌহান

0
81
ছবি সৌজন্যে :ফেসবুক

বলিউড অভিনেত্রী সোনাল চৌহান মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনার জেরে দুবাইয়ে আটকে দুবাইয়ে ফ্লাইট চলাচল স্থগিত হওয়ায় আটকে পড়েছেন। নিরাপদে ভারতে ফেরার জন্য তিনি ভারতের সরকারের সাহায্য চেয়ে সোশ্যাল মিডিয়ায় আকুতি জানিয়েছেন।

উল্লেখ্য ইসরায়েল ও আমেরিকার ইরানে ক্ষেপণাস্ত্র হামলার পর উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি দ্রুত অবনতি ঘটেছে। এর ফলে দুবাইসহ একাধিক শহরে বিমান চলাচল স্থগিত করা হয়েছে। সোনাল চৌহান ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ট্যাগ করে লিখেছেন, তিনি দুবাইয়ে আটকে আছেন এবং দেশে ফেরার কোনো পরিষ্কার পথ নেই। নিরাপদ প্রত্যাবর্তনের জন্য তিনি সরকারের দিকনির্দেশনা ও সহায়তা কামনা করেছেন।অভিনেত্রী সোনাল চৌহান তার পোস্টে দুবাইয়ে ভারতীয় দূতাবাসকেও উল্লেখ করেছেন এবং দ্রুত সহায়তার আবেদন জানিয়েছেন। তার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে এবং ফ্যানদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

তিনি লিখেছেন, আমাকে সাহায্য করুন, দয়া করে বাঁচান। শুধু সোনাল নন, এই পরিস্থিতিতে আরও কয়েকজন ভারতীয় তারকাও উপসাগরীয় অঞ্চলে আটকে রয়েছেন। দক্ষিণি অভিনেতা অজিত দুবাইয়ে অবস্থান করছেন। এছাড়া দোহায় থাকা ভারতীয় বাস্কেটবল দলও যাত্রা স্থগিতের কারণে এগোতে পারছে না।