গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Malda ছেলের হাত ধরে দেশে ফিরলেন সোনালি, রয়ে গেলেন ৪ জন

    ছেলের হাত ধরে দেশে ফিরলেন সোনালি, রয়ে গেলেন ৪ জন

    0
    365
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দীর্ঘ ৬ মাসের লড়াই, অবশেষে বাংলাদেশ থেকে ভারতে মাটিতে পা রাখলেন সোনালি বিবি। শুক্রবার সন্ধেয় মালদার মেহেদিপুর সীমান্ত দিয়ে ছেলের হাত ধরে ভারতে ঢুকেছেন তিনি।
    তবে তাঁর আত্মীয় আরও ৪ জন এখনও হস্তান্তর করা হয়নি। বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা ঘোষ। জুন মাসে বীরভূমের বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালি বিবি সহ ৬ জনকে বাংলাদেশি সন্দেহে ধরে দিল্লি পুলিশ। এরপর বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল। এরপর থেকে অনুপ্রবেশকারী হিসেবে ২০ অগাস্ট তাঁদের গ্রেফতার করে চাঁপাইনবাবগঞ্জ থানার পুলিশ। এরপর কার্যত ৬ মাস বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলে বন্দি ছিলেন সোনালি সহ ৬ জন। কদিন আগেই বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ মুখ্য বিচারবিভাগীয় আদালত সোনালি সহ ৬ জনকে জামিন দেয়। যদিও এর মধ্যে দীর্ঘ আইনি লড়াই চলে। ২৬ সেপ্টেম্বর হাইকোর্ট ৪ সপ্তাহের মধ্যে সোনালিদের ফেরাতে কেন্দ্রকে নির্দেশ দেয়। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্র। সোমবার কেন্দ্রকে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় ভারতীয় সোনালি বিবিকে জরুরি ভিত্তিতে দেশে ফেরাতে হবে। পাশাপাশি সোনালির প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়। এরপরেই সোনালিদের ফেরাতে তৎপর হয় কেন্দ্র। ইতিমধ্যেই মালদা মেডিক্যাল কলেজে অন্তঃসত্ত্বা সোনালি বিবির চেকআপ করেছেন চিকিৎসকরা। সব ঠিক থাকলে শনিবার বীরভূমের বাড়িতে ফিরবেন সোনালি।
    সেখানেই রাজ্য সরকারের তরফে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। যদিও এখনও সোনালির স্বামী দানিশ শেখ, সুইটি বিবি ও তাঁর দুই নাবালক সন্তান এখনও বাংলাদেশে রয়েছে।