গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment জাহ্নবীকে ঠাট্টা করে বিপাকে সোনম

    জাহ্নবীকে ঠাট্টা করে বিপাকে সোনম

    0
    154
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অভিনেত্রী জাহ্নবী কাপুরের নতুন সিনেমা পরম সুন্দরী মুক্তি পেয়েছে সম্প্রতি। এতে জাহ্নবীর অভিনয় নিয়ে ঠাট্টা করে নিজেই রীতিমতো কটাক্ষের শিকার হয়েছেন সোনম বাজওয়া। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধে পরম সুন্দরী সিনেমাতে অভিনয় করেছেন জাহ্নবী। তবে তার অভিনয় যে খুব মনে ধরেছে দর্শকের তা একেবারেই নয়।

    এ নিয়ে নানা সমালোচনা চলছেই সোশ্যাল মিডিয়ায়। সেরকমই একটি পোস্টে জাহ্নবীর অভিনয় নিয়ে নানা মন্তব্য করেছেন নেটিজেনরা।ওই পোস্টে সামিল হন অভিনেত্রী সোনম বাজওয়াও। নেটিজেনরা মূলত পরম সুন্দরী সিনেমাতে জাহ্নবীর সংলাপ সঠিকভাবে বলতে না পারার দিকটি তুলে ধরেছিলেন।তবে দক্ষিণী কন্যা হিসাবে সাজটি তাকে দারুণ মানিয়েছে বলে জানিয়েছেন এক নেটিজেন। আর সেখানেই এক হাসির ইমোজি দিয়েছেন সোনম। যা দেখে বুঝতেই পারা যাচ্ছে স্পষ্ট যে জাহ্নবীর অভিনয় নিয়ে সোনমও বেশ মজা করছেন।এই ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই তা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর তা দেখে রীতিমতো রেগে যান জাহ্নবীর ফ্যানরা। নানা কটাক্ষ ধেয়ে আসে সোনমের দিকে।জাহ্নবীর ফ্যানরা লেখেন, আপনার নিজের দিকে তাকানো উচিত।

    আপনি নিজে ঠিক কতটা অভিনয় পারেন সেই বিষয়ে আপনার কোন ধারণা রয়েছে? কেউ আবার লিখেছেন সোনমকে উদ্দেশ্য করে, বলিউডের একজন তারকাসন্তান আর একজন বহিরাগত কোনো ভাবেই বন্ধু হয়ে উঠতে পারে না। উল্লেখ্য, সোনমের সিনেমা বাগী ফোর সামনেই মুক্তি পাবে। তাকে বলিউড অভিনেতা টাইগার শ্রফের বিপরীতে দেখা যাবে সিনেমাটিতে।