ধর্মেন্দ্র-র পদত্যাগের দাবিতে অনশন সোনম-র 

0
28
ছবি সৌজন্যে : এক্স
নিট-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক।
রবিবার সকাল থেকে তাঁর এই কর্মসূচিকে ঘিরে ছাত্র-যুবদের ভিড় জমে রাজধানীর প্রতিবাদস্থলে। জানা গিয়েছে, ককরোচ জনতা পার্টি-র চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে অনশনে বসেছেন সোনম ওয়াংচুক।
২০ জুন থেকে সংগঠনটি যন্তর মন্তরে অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। তাদের মূল দাবি, নিট-ইউজি-সহ বিভিন্ন পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগের দায় নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। অনশন শুরুর আগে ওয়াংচুক এবং সিজেপি -র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান। পরে যন্তর মন্তরে এসে দুই মিনিট নীরবতা পালনের মাধ্যমে আন্দোলনের সূচনা হয়। সেখানে উপস্থিত ছিলেন বহু ছাত্রছাত্রী, যুবক-যুবতী এবং কয়েকজন কৃষক নেতাও।