
নিট বিতর্কে একদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে চলছে সোনাম ওয়াংচুকের আমরণ অনশন, অন্যদিকে ঠিক তাঁর পাশেই বসে আয়েশ করে ব্রেড পাকোড়া ও নুডলস খাচ্ছেন সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে!
পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে আন্দোলন চালাচ্ছে ককরোচ জনতা পার্টি। তাদের এই আন্দোলনে সমর্থন জানিয়ে আমরণ অনশনে বসেছেন লাদাখের বিশিষ্ট পরিবেশবিদ ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। বুধবার তাঁর এই কঠিন অনশন ১১ দিনে পা দিয়েছে। চিকিৎসকদের রিপোর্ট অনুযায়ী, গত ১১ দিনে ৭ কেজিরও বেশি ওজন কমেছে ওয়াংচুক, বর্তমানে তাঁর ওজন দাঁড়িয়েছে ৫৯.৪০ কেজি। রক্তচাপ ও সুগার কমলেও তিনি মানসিকভাবে অনড়।
বিতর্ক বাড়তেই মুখ খুলেছেন অভিজিৎ দিপকে। সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, পুরো বিষয়টিই মূল ইস্যু থেকে নজর ঘোরানোর একটা অযথা চেষ্টা।








