গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Entertainment ২৭০ কোটিতে ফ্ল্যাট কিনেছেন সোনম

    ২৭০ কোটিতে ফ্ল্যাট কিনেছেন সোনম

    0
    9
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    অভিনেত্রী সোনম কাপুর এবং তাঁর স্বামী আনন্দ আহুজা লন্ডনের নটিং হিল এলাকায় তাঁদের বিলাসবহুল বাড়ি ও নতুন সম্পত্তি কেনাকে ঘিরে নতুন বিতর্কে জড়িয়েছেন।

    রিপোর্টে বলা হয়েছে, দম্পতি ২০২৩ সালে নটিং হিলে প্রায় ২৭০ কোটি টাকা অর্থাৎ  প্রায় ২ কোটি ১০ লাখ পাউন্ড ব্যয়ে একটি প্রায় ২০০ বছরের পুরনো ম্যানশন কেনেন।পরে তাঁরা বাড়িটির ভেতরের অংশ সম্পূর্ণ নতুন করে সাজানোর পরিকল্পনা জমা দেন, যদিও বাইরের কাঠামো একই রাখার কথা বলা হয়।পরিকল্পনায় ছিল বাড়ির বেসমেন্টে সুইমিংপুল এবং ভূগর্ভস্থ বাস্কেটবল কোর্ট তৈরির মতো বিলাসবহুল সংযোজন। দীর্ঘ সময় ধরে চলা আপত্তি ও আইনি প্রক্রিয়ার পর শেষ পর্যন্ত সম্প্রতি সেই নির্মাণ পরিকল্পনা অনুমোদন পায়।এর মধ্যেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে, কারণ অভিযোগ উঠেছে, দম্পতির সঙ্গে যুক্ত একটি সংস্থা পাশের একটি আবাসিক ভবনে প্রায় ৫১ কোটি টাকা ব্যয়ে পাঁচটি ফ্ল্যাট কিনেছে। রিপোর্ট অনুযায়ী প্রতিবেশীদের একাংশের দাবি, এই ফ্ল্যাটগুলো ভবিষ্যতে বাড়ির কর্মীদের থাকার জন্য ব্যবহার করা হবে জানার পর থেকে প্রতিবেশীদের মনে অসন্তোষ তৈরি হয়েছে। দম্পতির এমন সিদ্ধান্তকে ঘিরে ক্ষোভে ফুঁসছেন সংশ্লিষ্ট আবাসনের বাসিন্দারা।

    একজন বাসিন্দার দাবি, বড় অর্থ ও প্রভাবের কারণে অনেকে প্রকাশ্যে আপত্তি জানাতে পারছেন না। তাঁদের অভিযোগ, গৃহকর্মীরা একই আবাসনে থাকলে সেখানকার পরিবেশ বদলে যেতে পারে।