অনশন ভাঙতে রাজি সোনম ওয়াংচুক, তবে শর্ত !

0
14
ছবি সৌজন্যে : এক্স

শিক্ষামন্ত্রীর পদত্যাগ-সহ পাঁচ দাবিতে ২০ দিন ধরে যন্তর-মন্তরে অনশনরত সোনম ওয়াংচুক ইঙ্গিত দিয়েছেন ২০ জুলাই সংসদ অভিযানের পর এই অনশন ভাঙতে পারেন। তবে দেশবাসীর কাছে তাঁর আর্জি এই কর্মসূচিকে সফল করুন।

এদিকে ২০ দিনের অনশনে এখনও পর্যন্ত ৯ কিলো ওজন কমে দিয়েছে সোনমের। মেদক্ষয় হয়েছে, পেশিরও ক্ষয় হচ্ছে। চিকিৎসকরা একপ্রকার জবাব দিয়ে দিয়েছেন। সরকারি চিকিৎসকরা শুক্রবার সকালে স্বাস্থ্য পরীক্ষার পর জানিয়ে দিয়েছেন, যে কোনও সময় অর্গ্যান ফেলিওর হতে পারে অর্থাৎ একাধিক অঙ্গ কাজ করা বন্ধ করে দিতে পারে সোনম ওয়াংচুকের। এদিকে প্রায় গোটা দেশ সোনমের কাছে আর্জি জানিয়েছে অনশন ভাঙার জন্য। এই অবস্থার মাঝেই ভিডিও বার্তা দিয়েছেন ওই সমাজকর্মী।

তিনি বলেছেন, তাঁর শরীর দুর্বল ঠিকই তবে, এতটাও নয় যে ৩-৪ দিনে মারা যাবেন। এরপরই বলেছেন, দেশবাসীর কাছে তাঁর আর্জি আগামী ২০ জুলাই সংসদ অভিযান সফল করুন। যদি এই অভিযান সফল হয় তবেই এই অনশন ভাঙতে পারবেন। ভিডিওতে ওয়াংচুক বলেছেন, অনেকেই তাঁকে অনশন ভাঙতে অনুরোধ করছেন। কিন্তু তিনি সবাইকে বিপুল সংখ্যায় যোগ দিতে এবং একটি ছোট পদক্ষেপ নিতে অনুরোধ করছেন। এর সঙ্গেই একটি ফোন নম্বর শেয়ার করেছেন সোনম ওয়াংচুক।