ককরোচদের আন্দোলনে শামিল সোনম ওয়াংচুক

0
28
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
দিল্লিতে ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে যোগ দিয়েছেন লাদাখের শিক্ষাবিদ তথা সমাজকর্মী সোনম ওয়াংচুক। হাতে গোলাপফুল নিয়ে আন্দোলনস্থলে পৌঁছেছেন তিনি।
শান্তিপূর্ণ অবস্থানের জন্য ককরোচ -কে অভিনন্দন জানিয়েছেন তিনি। পাশাপাশি, প্রতিবাদ কর্মসূচিতে বাধা না দেওয়ার জন্য ধন্যবাদ জানান কেন্দ্রকেও। ভবিষ্যতেও গঠনমূলক সমালোচনার পরিসর যাতে উন্মুক্ত থাকে, সেই আর্জি জানান। সিজেপি-র আন্দোলনে শামিল হওয়ার কথা আগেই জানিয়েছিলেন সোনম ওয়াংচুক। শনিবার দুপুরে যন্তরমন্তরের আন্দোলন স্থলে পৌঁছন তিনি। নিট প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাইছে সিজেপি. সোনম বলেছেন, পদত্যাগের চেয়েও, চাই সরকার দায় স্বীকার করুক। সোনম ছাড়াও যন্তরমন্তরে রয়েছেন অভিনেতা প্রকাশ রাজ।
ককরোচ-দের তরফে দাবি তোলা হয়েছে যে- উপযুক্ত ব্যবস্থাপনা, অনিয়ম, অপব্যবহার রুখতে শিক্ষক-শিক্ষিকাদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ার পরই শিক্ষাব্যবস্থার ডিজিটাল-করণ করা যাবে।