গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National সিবিএএসই-র স্বীকৃতি পেল লাদাখের সোনাম ওয়াংচুকের স্কুল

    সিবিএএসই-র স্বীকৃতি পেল লাদাখের সোনাম ওয়াংচুকের স্কুল

    0
    302
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    লাদাখের ঠাণ্ডা, শুষ্ক স্থানে রয়েছে সোনাম ওয়াংচুকের স্কুল। নাম ডুক পদ্ম কার্পো স্কুল। যদিও লোকমুখে স্কুলের পরিচয় থ্রি-ইডিয়টস খ্যাত র‍্যাঞ্চোর স্কুল বলেই। সেই স্কুল প্রায় দু দশক পেরিয়ে অবশেষে সিবিএসই-এর স্বীকৃতি পেয়েছে।
    এর আগে বহুবার হচ্ছে, হবে বলে সিবিএসই গড়িমসি করলেও শেষমেশ সিবিএসই-র তালিকা অন্তর্ভুক্ত হয়েছে সোনামের স্কুল। এতদিন জম্মু-কাশ্মীর স্টেট বোর্ড অব এডুকেশন এর অনুমোদিত ছিল স্কুলটি। প্রিন্সিপাল মিঙ্গুল আঙ্গমো বলেছেন, কয়েক বছর দেরি হলেও অবশেষে সিবিএসই-র অন্তর্ভুক্তি মেলায় তাঁরা আনন্দিত।
    সিবিএসই-এর অন্তর্ভুক্তির নিয়ম অনুসারে, স্কুলগুলিকে আগে সংশ্লিষ্ট রাজ্য বোর্ড থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হয়। লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পাওয়ার আগে থেকেই ড্রক পদ্ম কার্পো স্কুল ছাড়পত্র পাওয়ার চেষ্টা করে আসছে।