গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National ৬ মাস জেলবন্দি থাকার পরে মুক্তি সোনমের

    ৬ মাস জেলবন্দি থাকার পরে মুক্তি সোনমের

    0
    32
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ৬ মাস পর অবশেষে মুক্তি পেতে চলেছেন লাদাখের ক্লাইমেট অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুক। তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন-এর অধীনে জারি করা ডিটেনশন প্রত্যাহার করেছে কেন্দ্র।
    স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত বছর ২৬ সেপ্টেম্বর লাদাখে অশান্তিতে মদত দেওয়ার জন্য আটক করা হয়েছিল সোনম-কে। সেই থেকে এখনও জেলেই বন্দি রয়েছেন লাদাখের পরিবেশকর্মী। তাঁকে জাতীয় নিরাপত্তা আইন-এর আওতায় আটক করে রাখা হয়েছিল যোধপুর জেলে। শীঘ্রই তাঁকে মুক্তি দেওয়া হবে বলে জানা গিয়েছে।
    সোনমের আটক হওয়া নিয়ে সুপ্রিম কোর্টেও দায়ের হয়েছিল মামলা। সেই মামলা বিচারাধীন থাকাকালীনই কেন্দ্রের সিদ্ধান্ত পরিবর্তনে মুক্তি পেলেন ক্লাইমেট অ্যাক্টিভিস্ট।