
অনুমতি ছাড়াই বসার অভিযোগে অনশনস্থল থেকে থ্রি ইডিয়টস খ্যাত সোনম ওয়াংচুকে তুলে নিয়ে গিয়েছে দিল্লি পুলিশ। কলকাতায় আন্দোলনের মধ্যে লাদাখ সংক্রান্ত দাবিদাওয়া নিয়েদিল্লিতে টানা ৮ দিন ধরে অনশনে বসে রয়েছেন জলবায়ু আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক।
কিন্তু দুপুরে লাদাখ ভবনের সামনের অনশনস্থল থেকেই দিল্লি পুলিশের একটি দল বাস্তবের র্যাঞ্চোকে তুলে নিয়ে যায় থানায়। তাঁর সঙ্গে আরও ২০-২৫ জন আন্দোলনকারীকে পুলিশ তুলে নিয়ে গিয়েছে বলে অভিযোগ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দিল্লির মন্দির মার্গ থানায় নিয়ে যাওয়া হয়েছে তাদের।দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, লাদাখ ভবনের সামনে প্রতিবাদে বসার জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। সেই কারণেই এই পদক্ষেপ।ওই পুলিশ আধিকারিক বলেন, তাঁরা যন্তর মন্তরের সামনে একটি প্রতিবাদ কর্মসূচিতে বসতে চেয়ে আবেদন জানিয়েছিলেন। সেটি এখনও বিবেচনা করে দেখা হচ্ছে। অন্য কোথাও প্রতিবাদে বসার জন্য তাদের অনুমতি দেওয়া হয়নি।এদিকে, সোনম ওয়াংচুকের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে দিল্লি পুলিশ একাধিক পুরুষ ও মহিলাকে এক প্রকার জোর করেই একটি বাসে তুলেছেন।
পুলিশের সঙ্গে কিছুটা তর্কাতর্কিও হয় কয়েক জনের। যদিও ওই ভিডিওয় সোনম ওয়াংচুকে দেখা যায়নি।
ছবি সৌজন্যে : এক্স









