গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home South 24 Pgs সোনারপুরের ফ্ল্যাটে তরুণীর পচাগলা দেহ

    সোনারপুরের ফ্ল্যাটে তরুণীর পচাগলা দেহ

    0
    51
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সোনারপুরে ফ্ল্যাট থেকে তরুণীর পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়েছে। প্রিয়াঙ্কা গায়েন নামে বছর ২৭-র ওই তরুণী সোনারপুরের বারেন্দ্রপাড়া এলাকায় ফ্ল্যাটে একাই থাকতেন।
    তিন চার দিন ধরে তাঁকে দেখা যায়নি বলে দাবি স্থানীয়দের। মোবাইলও সইচড অফ ছিল। বুধবার সকাল থেকেই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরতে থাকায় সোনারপুর থানায় খবর দেয় প্রতিবেশীরা। পুলিশ গিয়ে প্রিয়াঙ্কার পচাগলা দেহ উদ্ধার করে । পুলিশের অনুমান কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে প্রিয়াঙ্কার। মৃতের বাবা শিবুরাম গায়েন, মা মিলি গায়েনের জানিয়েছেন মেয়ে তাঁদের সঙ্গে থাকতেন না। আলাদা ফ্ল্যাট কিনে একাই থাকতেন। মেয়েকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবার। মৃতার পিসি জানিয়েছেন শুক্রবার রাতে প্রিয়াঙ্কার তাঁর এক বিশেষ বন্ধু রাজেশের জন্মদিনে গিয়েছিলেন।
    তারপর থেকে তাঁর সঙ্গে আর ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না। ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।