বিটকয়েন দুর্নীতিতে জড়িত সনিয়া-রাহুল : বিজেপি

0
312
Supriya Sul accused of Bitcoin corruption
Supriya Sul accused of Bitcoin corruption
 বিটকয়েন কেলেঙ্কারিতে জড়িত কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। এমনই বিস্ফোরক দাবি করেছে বিজেপি।
মঙ্গলবারই এনসিপি প্রধান শরদ পাওয়ারের কন্যা সাংসদ সুপ্রিয়া সুলের বিরুদ্ধে বিটকয়েন দুর্নীতির অভিযোগে তোলপাড় হয়েছিল মহারাষ্ট্র। সুপ্রিয়া সুলের বিরুদ্ধে বিটকয়েন দুর্নীতির অভিযোগ এনেছেন এক অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক। সুপ্রিয়া সুলের পাশাপাশি মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতি নানা পাটোলের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছে।এরমধ্যে বুধবার এক সাংবাদিক সম্মেলনে সম্বিত পাত্র বলেছেন, সুপ্রিয়া সুলের চারটি অডিও মিলেছে। এই বিষয়ে সুপ্রিয়া সুলে বলেছেন সব মিথ্যে। তাঁর কণ্ঠ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। কিন্তু, এই অভিযোগ তো তাঁর নয়। তাঁর নিজের ভাই অজিত পাওয়ারই বলছেন যে, এটা সুপ্রিয়া সুলের কণ্ঠস্বর। এরপরেই সম্বিত পাত্র বলেছেন, যদি দেশে লুট ও দুর্নীতির আড়ালে সবথেকে বড় খেলোয়াড় কেউ থেকে থাকেন, তাঁরা হলেন সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী।
এই পথে কোটি কোটি টাকা এধার-ওধার হয়েছে। বিজেপি শুধুমাত্র কথার মাধ্যমে ২৩৫ কোটি টাকার দুর্নীতির কথা জানতে পেরেছে।
ছবি  সৌজন্যে :ফেসবুক