গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National হাসপাতালে সোনিয়া গান্ধী, হবে অস্ত্রোপচার

    হাসপাতালে সোনিয়া গান্ধী, হবে অস্ত্রোপচার

    0
    8
    ছবি সৌজন্যে : এক্স

    কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি হয়েছেন । গুরুগ্রামের এক শীর্ষস্থানীয় বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।জানা যাচ্ছে, সেখানেই একটি অস্ত্রোপচার হবে তাঁর।

    তবে অস্ত্রোপচারটি খুব গুরুতর কিছু নয় বলেই সূত্রের দাবি। ঠিক কী অস্ত্রোপচার হবে তা অবশ্য এখনও জানা যায়নি।উল্লেখ্য,৭৯ বছরের সোনিয়া গান্ধী রাজস্থানের রাজ্যসভা সাংসদ। সম্প্রতি বারবার অসুস্থ হয়ে পড়তে দেখা গিয়েছে তাঁকে। গত মার্চেই শ্বাসকষ্টের সমস্যা শুরু হওয়ার পর দ্রুত শারীরিক অবস্থার অবনতি হয়েছিল বর্ষীয়ান নেত্রীর। তাঁকে ভর্তি করা হয় দিল্লির গঙ্গারাম হাসপাতালে। এর আগে সোনিয়া গান্ধী দু’বার কোভিডেও আক্রান্ত হয়েছেন। কোভিড থেকে সেরে উঠলেও নানা শারীরিক জটিলতায় ভুগতে হচ্ছে প্রাক্তন কংগ্রেস সভানেত্রীকে। গত বছর শিমলায় বেড়াতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী। তাঁকে তড়িঘড়ি শিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিমলায় মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর বাগানবাড়িতে ছুটি কাটানোর পরিকল্পনা ছিল তাঁর। এছাড়াও গত বছর একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয় সোনিয়া গান্ধীকে।

    আসলে গত বছর তিনেক ধরে মাঝেমধ্যেই সোনিয়া গান্ধীর অসুস্থতার খবর মিলেছে। বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসা করাচ্ছেন তিনি। যদিও অসুস্থতার মধ্যেই পরিষদীয় রাজনীতিতে সক্রিয় থাকতে দেখা গিয়েছে সোনিয়া গান্ধীকে।