
অসুস্থতার জন্য কর্নাটকের কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে অনিশ্চিত সংসদীয় দলনেত্রী সনিয়া গান্ধী। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ৭৮ বছরের সনিয়া গান্ধী।
বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসা করাচ্ছেন তিনি। সূত্রের খবর, বৃহস্পতিবারও অসুস্থ হয়ে পড়েন সনিয়া গান্ধী। তবে তাঁর ঠিক কী হয়েছে সেটা এখনও জানা যায়নি। অসুস্থতার খবর পেয়ে মায়ের কাছেই থেকে গিয়েছেন নবনির্বাচিত সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। যে কারণে কংগ্রেসের শীর্ষস্থানীয় দুই নেতাই থাকতে পারছেন না নব সত্যাগ্রহ কর্মসূচিতে।বৃহাস্পতিবার থেকে কর্নাটকের বেলগাভিতে শুরু হয়েছে কংগ্রেসের দুদিনের বর্ধিত কর্মসমিতির বৈঠক। ঠিক ১০০ বছর আগে প্রথম ও শেষবার বেলগাভিতেই কংগ্রেস সভাপতির ভার গ্রহণ করেছিলেন মহাত্মা গান্ধী। এখান থেকেই ডাক দেওয়া দিয়েছিলেন সত্যাগ্রহের। সেই ঐতিহাসিক ঘটনার শতবর্ষে বৈঠকের নাম রাখা হয়েছে নব সত্যাগ্রহ বৈঠক। এছাড়া ১৯২৪ সালের ২৬ ডিসেম্বর বেলগাভিতেই প্রতিষ্ঠা হয় কংগ্রেস সেবাদলও।
এই বৈঠকে রয়েছেন কর্মসমিতির সদস্য ছাড়াও কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য, প্রদেশ সভাপতি, পরিষদীয় দলনেতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী, সংসদীয় কমিটির পদাধিকারী-সহ মোট ২০০ কংগ্রেস নেতা।








