
কেরলের পঞ্চায়েত ভোটে বিজেপির টিকিটে প্রার্থী সনিয়া গান্ধী! তাকে ঘিরেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা বিতর্ক। বামশাসিত রাজ্যে বিজেপির টিকিটে কংগ্রেস প্রার্থী।
কেরালার মুন্নারের নাথানাল্লি কাল্লারের এই বিজেপি প্রার্থীর নাম রাখা হয়েছিল কংগ্রেস সভানেত্রীর নামেই। তার বাবা ছিলেন আইএনটিইউসির নেতা। দলের প্রতি আনুগত্য থেকেই মেয়ের এরূপ নামকরণ।
আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলা পঞ্চায়েত ভোটে বছর ৩৪ এর বিজেপির প্রার্থী সনিয়া গান্ধী নিজেও অবশ্য কংগ্রেস করতেন। পরবর্তীকালে বিজেপি প্রার্থীকে বিয়ে করে তিনি দলগত মতাদর্শ পরিবর্তন করেন।








