এসআইআর ইস্যুতে বিরোধীদের বিক্ষোভে সনিয়া, প্রিয়াঙ্কা

0
181
ছবি সৌজন্যে : এক্স
বিহারের এসআইআর ইস্যুতে সংসদ চত্ত্বরে বিক্ষোভ দেখিয়েছেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধী সহ অন্যান্য সাংসদরা। ইসি-ইয়েস স্যার লেখা প্ল্যাকার্ড হাতে এবং এসআইআর-গণতন্ত্রের উপর আঘাত-লেখা পোস্টার নিয়ে বিরোধী ইন্ডিয়া জোটের বিক্ষোভে সামিল ছিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, এরাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাংসদরা।
মূলত বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিকদের গ্রেফতার এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইন্ডিয়া ব্লকের বিক্ষোভে সামিল হয়েছিলেন তৃণমূল সাংসদরা। ২১ জুলাই সংসদে বর্ষাকালীন অধিবেশন শুরু হওয়ার পর থেকে বিরোধী ইন্ডিয়া জোটের সাংসদরা সংসদের ভিতরে ও বাইরে বিহারের ভোটার তালিকা নিবিড় সংশোধন নিয়ে প্রতিবাদ, বিক্ষোভ দেখিয়ে আসছেন।
এদিকে বিরোধীদের এই বিক্ষোভের কড়া সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সাংবাদিকদের সামনে তাঁর দাবি যাঁরা সংবিধান হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাঁরাই সাংবিধানিক ব্যবস্থা নিয়ে সবচেয়ে বেশি উপহাস করছেন।