
নাগরিকত্ব পাওয়ার আগেই ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল সনিয়া গান্ধীর বিরুদ্ধে।
তার জেরে তাঁর বিরুদ্ধে দায়ের করা পুনর্বিবেচনার আবেদনের বিষয়ে রাউস অ্যাভিনিউ আদালতে লিখিত জবাব পেশ করেছেন কংগ্রেস সাংসদ সনিয়া গান্ধী। শনিবার দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী দাবি করেছেন যে, ১৯৮৩ সালে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার তিন বছর আগেই তাঁকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল বলে যে অভিযোগ দায়ের করা হয়েছে সেটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
সনিয়া গান্ধী এই বিষয়ে একটি পাল্টা হলফনামা জমা করার পর আদালত এখন ২১ ফেব্রুয়ারি মামলাটির পরবর্তী শুনানি দিন ধার্য করেছে। এদিকে ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আইনজীবী বিকাশ ত্রিপাঠি এই পুনর্বিবেচনার আবেদনটি পেশ করেছেন।





