গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment সোনিক দ্য হেজহগ থ্রি আসছে

    সোনিক দ্য হেজহগ থ্রি আসছে

    0
    177
    ছবি সৌজন্যে : এক্স

    সেগার জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজিকে ভিত্তি করে সিনেমা, সোনিক দ্য হেজহগ থ্রি। সোনিক চলচ্চিত্র সিরিজের তৃতীয় কিস্তি এবং সোনিক দ্য হেজহগ টু-এর সিক্যুয়াল।

    প্রথম সিনেমার সফলতার পর সিক্যুয়াল হিসেবে ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়।এর ভিজ্যুয়াল ইফেক্টস এবং সোনিকের চরিত্রায়ন প্রশংসিত হয়।প্রথম দুটি ছবির সাফল্যের পথ ধরে এবার আসছে তৃতীয় ছবি।এবারের ছবিটিও পরিচালনা করেছেন আগের দুটি ছবির পরিচালক জেফ ফাউলার। সোনিকের চরিত্রে কণ্ঠ দিয়েছেন বেন শোয়ার্টজ। এ ছাড়া নকলস দ্য ইচিডনার চরিত্রে ইদ্রিস আলবা,টেইলসের কন্ঠে কলিন ও’শফনেসি এবং ড. রোবটনিকের চরিত্রে কন্ঠ দিয়েছেন জিম ক্যারি।পূর্ববর্তী দুই ছবির সাফল্যের পথ ধরে এই ছবিটিও আশা জাগিয়েছে দর্শকদের মাঝে। আগের সিনেমার ইঙ্গিত অনুসারে সোনিক, টেইলস এবং নকলস এবার নতুন এক শত্রুর বিরুদ্ধে লড়বে, যেখানে শ্যাডো দ্য হেজহগ নামের এক শক্তিশালী চরিত্রের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। শ্যাডোর পরিচয় এবং তার উদ্দেশ্য সিনেমার মূল আকর্ষণ হতে পারে।

    শ্যাডো চরিত্রটি সোনিকের পুরোপুরি বিপরীত।যেখানে সোনিক পরিবার ও বন্ধুত্ব পেয়েছে, শ্যাডো পেয়েছে কেবল দুঃখ ও ক্ষতি। ট্রেইলারে শ্যাডো এবং সোনিকের মুখোমুখি হওয়ার দৃশ্য, নাকলসের অ্যাকশন এবং চমৎকার এনিম্যাশন প্রদর্শিত হয়েছে।