তিশার মৃত্যুতে কাঁদলেন সোনু নিগম 

0
436
Sonu Nigam cried over Tishas death
Sonu Nigam cried over Tishas death

টি-সিরিজের অন্যতম কর্ণধার কৃষাণ কুমারের মেয়ে তিশা কুমার আর নেই। মরণঘাতী ক্যান্সারের সঙ্গে দীর্ঘ যুদ্ধে শেষে মাত্র ২০ বছর বয়সেই পরপারে পাড়ি জমালেন তিশা।

তিশার মৃত্যুতে শোকাহত গোটা বলিউড।এই ঘটনায় বেশকিছু হৃদয় বিদারক ভিডিও এখন ভাইরাল।একটি ভিডিওতে তিশার মা ও প্রাক্তন অভিনেত্রী তানিয়া সিংকে যন্ত্রণা বুকে নিয়েই মেয়ের শেষকৃত্যে উপস্থিত হতে দেখা যাচ্ছে। তিশার শেষকৃত্যে উপস্থিত ছিলেন বলিউডের অনেক তারকা ও সংগীতশিল্পী।গায়ক সোনু নিগমও তিশা কুমারের প্রার্থনা সভায় শেষ শ্রদ্ধা জানাতে অংশ নিয়েছিলেন।আর সেখানকার একটি ভিডিওতে সোনুকে অঝোরে কাঁদতে দেখা যায়।ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গিয়েছে,সোনু ,কৃষাণের কাছে গিয়ে মেঝেতে বসে আছেন। তিনি কৃষাণের কোলে মাথা রেখে কাঁদতে শুরু করেন। তাকে সান্ত্বনা দিতে দেখা যায় সন্তানহারা কৃষাণকে।ক্লিপে গায়ক শানকেও প্রার্থনা সভায় অংশ নিতে দেখা গেছে। এদিকে সোনু নিগমের এমন কান্না অনেক ফ্যান ফলোয়ারের হৃদয় স্পর্শ করেছে।সেই কান্নার ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়ে এক ফ্যান লিখেছেন, সোনু নিগম নিজেও একজন বাবা, তাই তিনি কিষাণ কুমারের জন্য সহানুভূতিশীল। অপর এক ফলোয়ার লিখেছেন,সোনু ভাল মানসিকতার একজন।কেউ কেউ সোনুকে আবেগপ্রবণ মানুষ হিসেবেও উল্লেখ করেছেন।