দিল্লির ইডি দফতরে পৌঁছলেন সোনু সুদ 

0
94
ছবি সৌজন্যে : এক্স
অবৈধ অনলাইন বেটিং অ্যাপ সংক্রান্ত প্রতারণার মামলায় এবার ইডির ডাকে সাড়া দিয়ে বুধবার দিল্লির ইডি অফিসে হাজির হয়েছেন অভিনেতা সোনু সুদ। অনলাইন বেটিং অ্যাপ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সোনু সুদ ইডি অফিসে পৌঁছেছেন।
সেখান থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সবুজ শার্ট পরা সোনু সুদ তার আইনজীবী দের সঙ্গে গাড়ি থেকে নামছেন। তিনি মুখোশ এবং কালো সানগ্লাস পরে রয়েছে। এর আগে তদন্ত সংস্থাটি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পা এবং যুবরাজ সিংকেও জিজ্ঞাসাবাদ করেছে।
সবাইকে এই অবৈধ অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে কীভাবে যুক্ত হয়েছেন এবং তাদের টাকার উৎস কী, তা জিজ্ঞাসা করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে, এই মামলায় জিজ্ঞাসাবাদ করা অন্যান্যদের মধ্যে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না এবং শিখর ধাওয়ান, তৃণমূল সাংসদ এবং অভিনেতা মিমি চক্রবর্তী, অভিনেত্রী উর্বশী রাউতেলা এবং বাঙালি অভিনেতা অঙ্কুশ হাজরা।