
মুম্বাইয়ের জনবহুল রাস্তায় সোফি চৌধুরীর সঙ্গে ঘটে গিয়েছিল ভয়ঙ্কর এক ঘটনা। মহিলারা কতটা সুরক্ষিত, এমন প্রশ্ন তুলে আবার যেন উস্কে দিলেন গায়িকা তথা অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে কথা বলেছেন সোফি। জানিয়েছেন, রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি আর তখন এক ব্যক্তি তাকে দেখে অশালীন ভঙ্গিমা করতে শুরু করে।মাত্র এক মাস আগের এই ঘটনায় মানসিকভাবে খুব বিধ্বস্ত হয়ে পড়েছিলেন সোফি। তিনি বলেছেন, কিছু দিন আগেরই ঘটনা। বান্দ্রার রাস্তা দিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন। এক ব্যক্তি প্যান্টের চেন খুলতে লাগল। খুব আপত্তিকর ভঙ্গিতে তাকিয়েছিল সে।তবে এই ব্যক্তি কি ইচ্ছে করেই এমন কাণ্ড ঘটিয়েছিল? সোফি বলেছেন, তাঁর মনে হয় না সচেতনভাবে সে এই কাজ করেছিল।আসলে কিছু ক্ষেত্রে পুরুষেরা কোনও কারণ ছাড়াই এই ধরনের কাণ্ড ঘটিয়ে থাকে।এখানেই শেষ নয়। আরও এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন সোফি। মুম্বাইয়ের খার অঞ্চলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন সোফি। তখন এক ব্যক্তি তাকে দেখে বাইক নিয়ে দাঁড়িয়ে পড়ে এবং আপত্তিকর ভঙ্গি দেখাতে শুরু করে।সোফির কথায়, এ ধরনের ঘটনা রোজকার হয়ে গেছে। মনে আছে, তখন তিনি লন্ডনের স্কুলে পড়েন।এক ব্যক্তি তাঁকে দেখে ছবি তুলতে শুরু করল।বর্তমানে সোফি চৌধুরীর সঙ্গে নিরাপত্তারক্ষী থাকে।
কিন্তু তা সত্ত্বেও ফ্যান ফলোয়াররা নিজস্বী তোলার অছিলায় অতিরিক্ত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন বলেও দাবি করেছেন সোফি চৌধুরী।
