গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment গেম অব থ্রোনস’ অভিনেত্রী, বন্ধ শুটিং

    গেম অব থ্রোনস’ অভিনেত্রী, বন্ধ শুটিং

    0
    32
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

    আহত হয়েছেন গেম অব থ্রোনস অভিনেত্রী সোফি টার্নার। তিনি আহত হওয়ায় সাময়িকভাবে বন্ধ রয়েছে বহুল প্রতীক্ষিত টম্ব রাইডার সিরিজের শুটিং। প্রযোজনা সংস্থা জানিয়েছে,টার্নার পিঠে হালকা চোট পেয়েছেন।

    সতর্কতামূলক কারণেই শুটিং আপাতত স্থগিত রাখা হয়েছে, যাতে তিনি পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফিরতে পারেন।যদিও এই চোট শুটিং চলাকালীন লেগেছে কি না, তা এখনো স্পষ্ট নয়।এই লাইভ-অ্যাকশন সিরিজটি তৈরি হচ্ছে জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজি,টম্ব রাইডার অবলম্বনে। এতে কিংবদন্তি চরিত্র লারা ক্রফট-এর ভূমিকায় অভিনয় করছেন টার্নার।খবরে বলা হয়েছে, আগে থেকেই থাকা পিঠের সমস্যাই নতুন করে বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।ফলে শুটিং অন্তত এক মাস, এমনকি প্রয়োজনে আরো কয়েক মাস পিছিয়ে যেতে পারে। যদিও সিরিজটির মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, ধারণা করা হচ্ছে ২০২৭ সালের দিকে এটি দর্শকের সামনে আসতে পারে।এই চরিত্রের জন্য দীর্ঘদিন ধরে কঠোর শারীরিক প্রস্তুতি নিয়েছেন টার্নার। সপ্তাহে পাঁচ দিন, প্রতিদিন প্রায় আট ঘণ্টা করে প্রশিক্ষণ নিয়ে নিজেকে প্রস্তুত করেছেন তিনি।আগে নিয়মিত শরীরচর্চার অভ্যাস না থাকায় বিষয়টি তাঁর জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল বলেও জানিয়েছেন।উল্লেখ্য,এর আগে গেম অব থ্রোনস-এ সানসা স্টার্ক চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পান টার্নার।

    তবে নতুন এই অ্যাকশনধর্মী চরিত্র নিয়ে তিনি দারুণ উচ্ছ্বসিত—বিশেষ করে শারীরিকভাবে শক্তিশালী এক চরিত্রে নিজেকে গড়ে তোলার অভিজ্ঞতা তিনি উপভোগ করছেন।সিরিজটিতে টার্নার ছাড়া আরো অভিনয় করছেন সিগুর্নি ওয়েভার, সেলিয়া ইমরি এবং জেসন আইজ্যাকস।উল্লেখ্য, টম্ব রাইডার প্রথম ভিডিও গেম হিসেবে প্রকাশিত হয় ১৯৯৬ সালে এবং এরপর একাধিকবার নতুনভাবে নির্মিত হয়েছে।