গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Technology চ্যাটজিপিটিতে অ্যাড হচ্ছে ‘সোরা’

    চ্যাটজিপিটিতে অ্যাড হচ্ছে ‘সোরা’

    0
    98
    ছবি সৌজন্যে : এক্স

    ওপেনএআই নিজেদের জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিতে তাঁদের সোরা ভিডিও জেনারেশন টুল নিয়ে আসার পরিকল্পনা করছে। তবে ওপেনএআই’র প্রোডাক্ট লিড রোহান সাহায় বলছেন, তাঁর প্রতিষ্ঠান সোরা এআই টুলটির ব্যবহার ও সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা করছে।

    আর সে লক্ষ্যেই সোরা-কে বহুল ব্যবহৃত চ্যাটজিপিটিতে সমন্বয় করতে চাইছে তাঁরা।সাহায় আরও বলেছেন যে, সোরা মডেলটিকে চ্যাটজিপিটিতে অ্যাড করতে সক্রিয়ভাবে কাজ করছে ওপেনএআই। তবে কবে নাগাদ তাঁরা এটা করে উঠতে পারবে এ বিষয়ে কিছু জানাননি তিনি।যদিও সোরা’র ওয়েব অ্যাপে যে ধরনের নিয়ন্ত্রণ ও ফিচার উপভোগ করেন ইউজাররা তেমনটা বোধহয় চ্যাটজিপিটিতে করতে পারবেন না।সোরার ওয়েব অ্যাপটিতে ইউজাররা বিভিন্ন ভিডিও ফুটেজ জোড়া লাগানোসহ ভিডিও এডিটিংয়ের বিভিন্ন কাজ করতে পারে।

    চ্যাটজিপিটিতে সোরা এআই টুলটি নিয়ে আসার পেছনে ওপেনএআইর আরেকটি উদ্দেশ্য হচ্ছে চ্যাটবটটিকে আরও আকর্ষণীয় করে তোলা।বিশেষত চীনের এআই প্ল্যাটফর্ম ডিপসিক আসার পর এআই খাতে নিজেদের অবস্থান ধরে রাখতে এই উদ্যোগও নিয়েছে।