
সকালে ঘুম থেকে উঠেই অনেকের গলায় ব্যথা অনুভূত হয়। তবে সব সময় ঠাণ্ডা লেগেই গলা ব্যথা হয় না। বায়ুদূষণ থেকেও গলা ব্যথা হতে পারে। খুশখুশ করতে পারে গলা।
তবে ঘরোয়া টোটকাতেই এ থেকে মুক্তি পেতে পারেন। গরম জলেতে লবণ মিশিয়ে গার্গল করুন। এতে গলায় আটকে থাকা সবকিছু বের হয়ে যাবে।সেক্ষেত্রে,আদা দিয়ে চা বানিয়ে ফেলুন। গরম গরম চুমুক দিন। এতে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে।দুধে হলুদ মিশিয়েও পান করতে পারেন।হলুদে অ্যান্টিমাইক্রোবায়াল উপাদান থাকে। অস্বস্তি কেটে যাবে। স্টিম নিতে পারেন। বাড়িতে হিউমিডিফায়ার রাখলেও উপকার পাবেন।সেইসঙ্গে গলা ব্যথার সমস্যা প্রায় সময়ই দেখা দিলে ধূমপান থেকে দূরে থাকুন। এমনকি অন্য কেউ ধূমপান করলে তার ধারেকাছেও ঘেঁষবেন না।
মুখ ধোয়ার সময় নাক ভালো করে পরিষ্কার করে নিন। এতেও দেখবেন সমস্যা থাকবে না।পাশাপাশি,বাইরে থেকে ফিরেই ভালো করে গার্গল, কুলকুচি করে নিন। মাস্ক পরে বাইরে বের হবেন। বাড়িতেও সাবধানে থাকুন। সমস্যা বাড়লে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।








