কলকাতায় অস্ত্র ঢুকছে কি করে, পুলিশের ভূমিকায় প্রশ্ন সৌগত-র

0
163
kolkata a astro dhukche ki kore police er bhumikay prosna sougata r
kolkata a astro dhukche ki kore police er bhumikay prosna sougata r

হুমায়ুন কবির যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশমন্ত্রী করার দাবি তুলেছেন তখন সেই পুলিশের কাজকর্ম নিয়ে কার্যত প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। কীভাবে কলকাতায় বিহার থেকে ৯ এমএম পিস্তল ঢুকছে।

কেন সীমানা এলাকাগুলোয় দেখার লোক নেই। পুলিশ কি করে, কেন পুলিশ ধরতে পারে না তা নিয়ে নিউ ব্যারাকপুরের সভায় কার্যত ক্ষোভ উগরে দিয়েছেন সৌগত রায়। সৌগত  এদিকে সৌগত রায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেও তার দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন পুলিশ অনেক ভাল কাজ করছে।

আর জি করের অভিযুক্তকে ২৪ ঘণ্টার মধ্যে ধরেছে। তারমধ্যেও অন্য রাজ্য থেকে লোক ঢুকছে, অস্ত্র ঢুকছে। রাজ্যের বিরুদ্ধে চক্রান্ত চলছে সেদিকটাও নজর দিতে হবে পুলিশকে।

ছবি  সৌজন্যে : নিজস্ব