
যদি কোনও পার্টি খেলা-মেলা করে যায় তাহলে সেই পাটির পলিটিক্যাল সেন্স চলে যায়। দলের অস্বস্তি বাড়িয়ে ফের বিস্ফোরক সৌগত রায়।
বরাহনগরে বিজয়া সম্মিলনী থেকে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন খেলা মেলা করলে লোকে ওই নিয়ে মেতে থাকবে। পলিটিক্সটা করবে না। দলীয় কর্মীদের উদ্দেশে বলেছেন মনে রাখতে হবে ৬ মাস পর নির্বাচন। এখন জেতাটাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত। অন্যকিছু নয়। এর আগে এসআইআর নিয়ে দলের উল্টো সুর শোনা গিয়েছিল সৌগত রায়ের গলায়।
তিনি বলেছিলেন এসআইআর হলে ভোটার তালিকায় সংশোধন হবে, এই নিয়ে কারও আপত্তি থাকার কথা নয়।
