
বিশ্বভারতীয় জমি দখল হয়ে যাওয়ায় কেন্দ্র কী পদক্ষেপ নিয়েছে তা লিখিত প্রশ্ন করে জানতে চেয়েছিলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর প্রশ্নের জবাব দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
সৌমিত্র-র প্রশ্নের তালিকায় ছিল, এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রকল্পে কেন্দ্র কত টাকা বরাদ্দ করেছে, শূন্যপদ পরণের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্বভারতীর জমি দখল হয়ে যাওয়া নিয়ে কেন্দ্র কোনও আইনি পদক্ষেপ করেছে কিনা। তাঁর প্রশ্নে লিখিত জবাবে মন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার ৫৩টি গবেষণা প্রকল্পে প্রায় সাড়ে তিনকোটি টাকা বরাদ্দ করেছে।
অবসর, পদত্যাগ এবং পড়ুয়া সংখ্যা বদ্ধির কারণে শূন্যপদের সংখ্যাও বেড়েছে। তা নিয়মমাফিক পূরণ করা হচ্ছে বা হবে। বিশ্বভারতীয় প্রায় ৬২ একর জমি দখল হয়ে গিয়েছে। এনিয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী সুকান্ত মজুমদার।





