
এখন দেখা যাচ্ছে ঘরে ঘরে পেটের সমস্যা লেগেই আছে।বলা হচ্ছে, বাইরের খাবার, রাস্তার পানীয় বা কাটা ফল থেকে ছড়ানো ভাইরাস স্টমাক ফ্লুর মতো রোগের ঝুঁকি বাড়াচ্ছে।
চিকিৎসকদের মতে, এই সময়ে হজমশক্তি বাড়াতে এবং পেট সুস্থ রাখতে টক দই বা প্রোবায়োটিক হতে পারে সেরা ওষুধ। এখন প্রশ্ন হলো,পেটের যত্নে দই কেন সেরা? উত্তর হলো,দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া হজমে সাহায্য করে এবং শরীরকে ভেতর থেকে সতেজ রাখে।এই অবস্থায় চিনির শরবতের বদলে দই দিয়ে তৈরি ৫টি পানীয় শরীরকে সুস্থ রাখবে। যেমন,দইয়ের মসলা ঘোল, টক দই, ঠাণ্ডা জল, বিট লবণ,জিরা গুঁড়ো এবং আদা কুচি মিশিয়ে তৈরি করুন এই ঘোল। এটি দ্রুত হজমে সাহায্য করে। পাশাপাশি,টক দইয়ের সাথে টাটকা পুদিনাপাতা, লেবুর রস ও বিট লবণ মিশিয়ে ব্লেন্ড করে নিন। এটি ছোটদের পেটের জন্য খুবই উপকারী। সেইসঙ্গে,শরীরকে জল শূন্যতা থেকে বাঁচাতে টক দইয়ের সাথে শসা কুচি ও গোলমরিচ মিশিয়ে তৈরি করুন এই কুলার। এটি ডায়াবেটিক রোগীদের জন্যও বেশ কার্যকর।আবার,স্ট্রবেরি বা বেদানার সাথে দই ও সামান্য মধু মিশিয়ে তৈরি করতে পারেন পুষ্টিকর লাচ্ছি।অতিথি আপ্যায়নে টক দইয়ের সাথে ভেজানো কাঠবাদাম, পেস্তা ও জাফরান মিশিয়ে পরিবেশন করতে পারেন এই রাজকীয় পানীয়।
আর,চিকিৎসকদের পরামর্শ,রাস্তার ধারের আখের রস বা কাটা ফল এড়িয়ে চলাই ভালো। পেটের সংক্রমণ রোধে নিয়মিত খাবারে দই-চিঁড়া বা বাড়িতে তৈরি দইয়ের এই পানীয়গুলো রাখুন।








