গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home East Medinipur হঠাৎ বন্ধ সৌরভের স্টিল প্রোজেক্ট

    হঠাৎ বন্ধ সৌরভের স্টিল প্রোজেক্ট

    0
    201
    ছবি সৌজন্যে : নিজস্ব

    হঠাৎ করেই বন্ধ হয়ে গেল চন্দ্রকোণা রোডে ঢুকি এলাকায় স্টিল প্ল্যান্টের প্রোজেক্ট। পরিত্যক্ত প্রয়াগ ফিল্ম সিটির কয়েকশো বিঘা জমিতেই ক্যাপ্টেন টিএমটি বার এবং সৌরভ গাঙ্গুলির যৌথ উদ্যোগে স্টিল প্ল্যান্ট তৈরির কথা ছিল।

    রাজ্য সরকারের তরফে জমি হস্তান্তরের পর প্রজেক্ট তৈরির কাজও শুরু হয়েছিল। শনিবার কাজ করতে এসে কর্মীরা দেখনে প্রজেক্টের দরজা বন্ধ করে কর্তৃপক্ষ পালিয়ে গিয়েছে। কি কারণে কাজ বন্ধ হয়েছে কোনও উত্তর নেই কর্তৃপক্ষের। প্রজেক্ট শেষের পর কর্মসংস্থানের আশায় ছিলেন এলাকার মানুষ।

    কিন্তু হঠাৎ করে সব বন্ধ হয়ে যাওয়ায় ফের অনিশ্চয়তার মধ্যে পড়েছেন প্রজেক্টের কর্মী থেকে সাধারণ মানুষ। প্রয়াগ গ্রুপের এই ফিল্ম সিটি তৈরি হলেও অর্থনৈতিক দুর্নীতির কারণে বন্ধ হয়ে যায়। তারপর থেকে পরিত্যক্ত জমি হিসেবে পড়েছিল।