
৭৬ তম প্রজাতন্ত্র দিবসের বিশেষ অতিথি হিসাবে ভারতে এসেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবো সুবিয়ান্ত।
সূত্রের খবর, রবিবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেই শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন প্রাবো সুবিয়ান্তো। সম্প্রতি ভারত সরকারের ব্রহ্মস চুক্তি সাক্ষর করতে রাজি হয়েছে ইন্দোনেশিয়া। ভারতের থেকে মোট ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ব্রহ্মস মিসাইল কিনতে চায় তারা। সেই বিষয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে।পাশাপাশি দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্য়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।যে বিষয়গুলিকে এই বৈঠকে অগ্রগণ্য হিসাবে ধরা হচ্ছে, তার মধ্যে রয়েছে রাজনীতি, প্রতিরক্ষা ও নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য পরিষেবা এবং ডিজিট্যাল প্রযুক্তি।এই বৈঠক চলাকালীন দুই দেশের মধ্যে একাধিক মউ স্বাক্ষর করা হতে পারে। সেইসঙ্গে, একাধিক ঘোষণাও করা হতে পারে। বাণিজ্য ও বিনিয়োগে জোয়ার আনতে বিভিন্ন শিল্প সংস্থার সিইও-দের সঙ্গেও একটি বৈঠক করবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট।
এছাড়াও ইন্দোনেশিয়ার অ্যাসে প্রদেশ ও ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের মধ্য়ে সরাসরি যোগাযোগব্যবস্থা গড়ে তোলা নিয়েও দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা হতে পারে।







