গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home South 24 Pgs বিষ্ণুপুরে বাস-লরির সংঘর্ষ, মৃত লরি চালক

    বিষ্ণুপুরে বাস-লরির সংঘর্ষ, মৃত লরি চালক

    0
    157
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত ১১৭ নম্বর জাতীয় সড়কে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে লরি চালকের। আহত হয়েছে প্রায় ১৫ জন বাসযাত্রী।
    জানা গিয়েছে, ডায়মন্ড হারবারের দিক থেকে কলকাতার দিকে আসছিল একটি যাত্রীবোঝাই বাস। উল্টোদিক থেকে আসা লরির সঙ্গে বিষ্ণপুর থানা এলাকার ধানকল মোড়ে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে লরি চালকের।
    পরে বিষ্ণুপুর থানার পলিশ এসে দেহ উদ্ধার করে। এর জেরে প্রায় ঘন্টা দেড়েক অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। আহত যাত্রীদের নিয়ে যাওয়া হয়েছে আমতলা গ্রামীণ হাসপাতালে।