গোসাবায় নাগরদোলা থেকে ছিটকে পড়ে মৃত্যু তরুণীর

0
172
ছবি সৌজন্যে : নিজস্ব
মেলার আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে। নাগরদোলা থেকে ছিটকে পড়ে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়।
স্থানীয় সূত্রে খবর, কুমিরমারি গ্রামে ওই বিদ্যুৎ চালিত নাগরদোলা উঠেছিলেন তিন তরুণী। হঠাৎ ছিটকে পড়ে যান তিনজনই। গুরুতর আহত অবস্থায় সায়ন্তনী মণ্ডলকে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। ইতিমধ্যেই নাগরদোলা মালিক অমল বৈদ্যকে গ্রেফতার করেছে পুলিশ।
নাগরদোলায় যান্ত্রিক ত্রুটি নাকি সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।