গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home South 24 Pgs কাকদ্বীপে নকল আধার কার্ড চক্র

    কাকদ্বীপে নকল আধার কার্ড চক্র

    0
    165
    ছবি সৌজন্যে : নিজস্ব
    এবার কাকদ্বীপে নকল আধার কার্ড তৈরির চক্র। হাসপাতালে প্রসুতি মায়ের নথি জমা দেওয়ার পর বিষয়টি সামনে আসতেই পুলিশে অভিযোগ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
    জানা গিয়েছে দুই প্রসূতির সদ্যোজাত সন্তানদের জন্মের শংসাপত্র তৈরির জন্য কাকদ্বীপ মহকুমা হাসাপাতালের তরফে আধার কার্ড চাওয়া হয়েছিল। অভিযোগ পরিবারের তরফে আধার কার্ড জমাও দেওয়া হয়। তাতেই সন্দেহ হয় হাসপাতাল কর্তৃপক্ষের। দুই প্রসূতির পরিবারকে হাসপাতালে ডেকে পাঠানো হয়। তাঁরা জানায় কাকদ্বীপের গোবিন্দরামপুর এলাকার একটি সাইবার ক্যাফের থেকে আধারকার্ড তৈরি করেছে।
    এরপরেই ওই সাইবার ক্যাফেয় হানা দেয় পুলিশ। সেখান থেকে বেশকিছু নথি, কম্পিউটার বাজেয়াপ্ত করেছে পুলিশ।