ট্রাম্পের নিষেধাজ্ঞার নিন্দা জানাল দক্ষিণ আফ্রিকা

0
82
ছবি সৌজন্যে : এক্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ সালের জি ২০ সম্মেলন থেকে দক্ষিণ আফ্রিকাকে বাদ দেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে দেশটি। 

দক্ষিণ আফ্রিকার দাবি, সিদ্ধান্তটি শাস্তিমূলক এবং বিশ্বব্যাপী সহযোগিতা ক্ষতিগ্রস্ত করার মতো বিকৃত ধারণা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।উল্লেখ্য, দু’ দেশের মধ্যে বিভিন্ন অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নিয়ে টানাপোড়েন চলছিল,যা গত সপ্তাহে জোহানেসবার্গে অনুষ্ঠিত জি টোয়েন্টি সম্মেলনে ওয়াশিংটনের অনুপস্থিতির পর চরমে পৌঁছায়।এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, দক্ষিণ আফ্রিকাকে আগামী বছর অনুষ্ঠিতব্য সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে না। প্রিটোরিয়া এর জবাবে জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা নিজস্ব অবস্থানে জি২০-এর সদস্য এবং ব্লকে তার স্থান অন্যান্য সদস্য দেশই নির্ধারণ করে।প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা একটি সার্বভৌম সাংবিধানিক গণতান্ত্রিক দেশ এবং বিশ্বব্যাপী প্ল্যাটফর্মে তার সদস্যপদ বা মূল্যায়নের ব্যাপারে অন্য দেশের অপমান পছন্দ করে না।

তারা প্রতিশ্রুতি দিয়েছে যে, দক্ষিণ আফ্রিকা জি টোয়েন্টি-এর সব বৈঠকে অংশ নিতে থাকবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ কৃষকদের ওপর ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন এবং জোহানেসবার্গ সম্মেলন শেষে আমেরিকাকে প্রতীকীভাবে জি২০ সভাপতিত্ব হস্তান্তর করতে দক্ষিণ আফ্রিকার অস্বীকৃতি তার এই সিদ্ধান্তের কারণ।